Wednesday, October 18, 2017

চিকিৎসা

গরমে চোখ ওঠা রোগ থেকে মুক্ত থাকুন

চোখ ওঠা রোগটি জটিল কিছু নয়। তবে অন্য ঋতুর চেয়ে গরমকালে রোগটি একটু বেশি দেখা যায়। রোগটি হয়ে থাকে চোখের সাদা অংশ ও চোখের পাতার ভেতরের অংশে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটির নাম কনজাঙ্কটিভাইটিস। এটি হওয়ার মূল কারণ ভাইরাসের আক্রমণ। তবে ব্যাকটেরিয়া, অ্যালার্জি বা আঘাত পাওয়ায় রোগটি হতে পারে। চোখ ওঠা সমস্যা যে কোনো বয়সী নারী ও পুরুষের যে কোনো সময় হতে পারে। হওয়ার কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলোÑ অপরিষ্কার বা নোংরা পরিবেশে জীবনযাপন।
লক্ষণ : চোখ লাল হয়ে যায়, চোখের রক্তনালিগুলো প্রদাহের কারণে ফুলে যায়, ঘুম থেকে উঠলে চোখ আঠা আঠা লাগে, সব সময় চোখের ভেতর কিছু একটা পড়েছেÑ এমন অনুভূতি হয়, চোখ চুলকায় এবং জ্বালাপোড়া করে, আলোর দিকে তাকালে অস্বস্তি লাগে, সব কিছু ঘোলা দেখে, চোখ দিয়ে পানি পড়ে, চোখের কোনায় ময়লা জমে ইত্যাদি।
ঝুঁকি : গরমকালে এ রোগটি হলে চোখের ক্ষতি হতে পারে। তাই একটু সাবধানতা অবলম্বন জরুরি। এ সময় জীবাণুর ওপর ওষুধের খুব বেশি প্রভাব পড়ে না। গরমের প্রভাব জীবাণু অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। ফলে ওষুধ দিয়ে অনেক সময় জীবাণু প্রতিরোধ করা যায় না। আগেই বলা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে এ সমস্যা একেবারেই সামান্য থাকে এবং নিজে থেকে ঠিক হয়ে যায়। তবে গুরুতর ক্ষেত্রে এটি ঠিক হতে অন্তত তিন থেকে চার সপ্তাহ সময় লেগে যায়। এ জীবাণুর প্রভাবে চোখের সাদা অংশ লাল হয়ে যায়। একজনের থেকে অন্যজনেও এ জীবাণু সংক্রমিত হতে পারে।
রোগমুক্ত থাকার উপায় : পরিমাণমতো পানি পান এ রোগ থেকে রক্ষার সবচেয়ে ভালো উপায়। এ ছাড়া সবজি ও টাটকা ফল খাওয়া এবং পর্যাপ্ত ঘুমও এ রোগ থেকে রেহাই দিতে পারে। যার আগে থেকে এ রোগ রয়েছে, তিন মোটেও চোখে হাত দেবেন না। দিনে বেশ কয়েকবার ঠা-া পানি দিয়ে চোখ ধুতে হবে। বিশেষ করে সারাদিন কাজ করার পর বাড়ি ফিরে অবশ্যই এ কাজটি করতে হবে। অন্য কারো তোয়ালে, রুমাল, বালিশ, বিছানা ইত্যাদি ব্যবহার বন্ধ রাখতে হবে। দুচাকার গাড়িতে যাতায়াতের সময় সানগ্লাস ব্যবহার করতে হবে। সাঁতার কাটার সময় চোখে চশমা ব্যবহার করুন। এ রোগ ছোঁয়াচে। তাই যারা এ রোগের শিকার হয়েছেন, তাদের থেকে দূরে থাকুন।

No comments:

Post a Comment

six seasons

  There are six seasons in Bangladesh. Each season has its special feature. Dew drops fall at night during in winter. The spring is the king...