Thursday, September 20, 2018

রান্নার রেসিপি


সুজির দোসা

হঠাৎ ঘরে অতিথি চলে এলে আপ্যায়ন নিয়ে বিপাকে পড়তে হয়। এই ঝামেলা থেকে মুক্তি দেবে সুজি। সুজি দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারেন দারুন দোসা। সুজির দোসার সাথে আলু মশলা দিয়ে পরিবেশন করতে পারেন। আসুন তাহলে জেনে নেওয়া যাক সুজি দোসার রেসিপিটি।
উপকরণ:
 
/ কাপ সুজি
/ কাপ চালের গুড়ো
/ কাপ ময়দা
ইঞ্চি আদা কুচি
১টি কাঁচা মরিচ
ধনেপাতা কুচি
কারিপাতা কুচি
চা চামচ জিরা
লবণ
কাপ পানি
চা চামচ গোল মরিচের গুড়ো
/ কাপ পেঁয়াজ কুচি
কাপ আলু ভাজি
তেল
 
প্রণালী:

১। প্রথমে একটি সুজি, চালের গুড়ো এবং ময়দা একসাথে মিশিয়ে নিন। এই :: / অনুপাতে সুজি, চালের গুড়ো এবং ময়দা মেশান।
২। এরসাথে আদা কুচি, কাঁচামরিচ, ধনেপাতা কুচি এবং কারি পাতা কুচি দিয়ে দিন।
৩। এরপর এতে লবণ, জিরা, গোলমরিচের গুড়ো এবং পানি মিশিয়ে নিন।
৪। এই মিশ্রণটি ২০ মিনিট রাখুন।
৫। নন-স্টিক প্যানে অল্প তেল দিন। এবার মিশ্রণটি প্যানে দিয়ে দিন।
৬। কিছুটা বাদামী হয়ে এলে দোসা ভাঁজ করে ফেলুন। তার উপর বা / চা চামচ তেল দিয়ে দিন।
৭। দোসার মাঝে কিছু পরিমাণ আলুর ভাজি দিয়ে ভাঁজ করুন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার সুজির দোসা।
৮। চাটনি দিয়ে পরিবেশন করুন সুজি দোসা।

কোন গোলাপ কিসের প্রতীক

  ভালোবাসার ফুল গোলাপ। এটি ভালোবাসার ভাষা বুঝতে ও বোঝাতে পারে। তাই উপহার হিসেবে গোলাপেরই চাহিদা এখন সবার উপরে। লাল গোলাপ প্রেমের কবিতা আর গল...