I am singer, I like singing Rabindra song, i can do painting , guitar, piano, cooking, write love poem, cooking recipe etc.
Thursday, January 7, 2021
অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন : ত্রিপক্ষী চুক্তি পাঠ
১] পুনের সিরাম ইন্সটিটিউট, বেক্সিমকো এবং বাংলাদেশ সরকারের মধ্যে যে চুক্তি হয়েছে সেটা ত্রিপক্ষীয় চুক্তি। [২] চুক্তি অনুযায়ী প্রথম ৩ কোটি ভ্যাকসিন এর টাকা দেবে বাংলাদেশ সরকার। এই ৩ কোটি পাবেও বাংলাদেশ সরকার। পুনের সিরাম ইন্সটিটিউট থেকে সেটা আনা এবং সরকারকে বুঝিয়ে দেওয়া পর্যন্ত সংরক্ষণ করবে বেক্সিমকো। এই ৩ কোটি ভ্যাকসিন আসবে ৫০ লাখ করে ৬ মাসে। এরপর বেক্সিমকো নিজেদের খরচে আরও এক কোটি ভ্যাকসিন আনবে, যেটা প্রাইভেট সেক্টরে বিক্রি করতে পারবে এবং প্রয়োজনে পরে আরও আনতে পারবে। এগুলোর জন্য নতুন চুক্তি করতে হবে। [৩] কোনোভাবে এটা জি টু জি চুক্তি নয়। কারণ ভারত সরকার এই চুক্তিতে নেই। তেমনি এটা শুধু বেক্সিমকো আর সিরাম ইন্সটিটিউটের চুক্তিও না। কারণ এখানে বাংলাদেশ সরকার পার্টি। [৪] সিরাম ইন্সটিটিউটের রপ্তানির লাইসেন্স ছিলো না এতোদিন। সেটা না পেলে তারা রপ্তানি করতে পারবে না। লাইসেন্স পেতে তারা আবেদন করেছে। প্রক্রিয়া সম্পন্ন হতে পারে মার্চ মাসে, এমনটাই বলছেন তাদের সিইও। [৫] বাংলাদেশের ওষুধ প্রশাসন যে অনুমতি দিয়েছে, সেটা বাংলাদেশে আনার অনুমতি। ভারত রপ্তানির অনুমতি দেবে কখন, সেটা আমাদের দেশের এখতিয়ার না। আমরা বড় জোর কথা চালাতে পারি। [৬] ভারত সরকার আগের অবস্থানেই আছে, যে দুই দেশের জনগণ একই সময়ে ভ্যাকসিন পাবে। এটা হতে পারে ৩টি উপায়ে। [ক] যে দিন ভারত সরকার ভ্যাকসিন পাবে, সেদিনই রপ্তানির লাইসেন্স পাবে পুনে সিরাম ইন্সটিটিউট। [খ] রপ্তানির অফিসিয়াল লাইসেন্স সিরাম ইন্সটিটিউট না পেলেও, বাংলাদেশ সরকারের সঙ্গে যে চুক্তি হয়েছে, সেই ভ্যাকসিন পাঠানোর ক্ষেত্রে নো অবজেকশন চিঠি দেবে ভারত সরকার। [গ] সিরাম ইন্সটিটিউট লাইসেন্স না পাওয়া পর্যন্ত সময়ে ভারত সরকার শুভেচ্ছা উপহার হিসেবে নিজেদের অংশ থেকে প্রথম চালান বাংলাদেশে পাঠাবে। আমার হিসেব বলছে, সিরাম ইন্সটিটিউট লাইসেন্স পাবে মার্চে। তার আগের মাসেই, অর্থাৎ ফেব্রুয়ারিতে ভ্যাকসিন পাবে ভারত এবং ভারত সরকার ভ্যাকসিন পেলেই প্রথম দফায় শুভেচ্ছা উপহার হিসেবে একটা বড় চালান আসবে বাংলাদেশে। আর মার্চ মাস থেকে বেক্সিমকোর মাধ্যমে নিয়মিত চালান আসতে শুরু করবে।
Subscribe to:
Post Comments (Atom)
Link
https://rkmri.co/eR2eeNeNMASM/ / https://rkmri.co/NSyAMmI2e2Ap/ https://sohojaffiliates.com/product/rice-washer-strainer-bowl-stainless-stee...
-
B irth-15 February (3rd Falgun) Father- Mohammed Fazle Ali khan Brother- Five brother, two sister First brother –Major Shawkat Ali Khan ...
-
ভালোবাসার ফুল গোলাপ। এটি ভালোবাসার ভাষা বুঝতে ও বোঝাতে পারে। তাই উপহার হিসেবে গোলাপেরই চাহিদা এখন সবার উপরে। লাল গোলাপ প্রেমের কবিতা আর গল...
-
Future 2018 Models Set to Arrive in Dealerships 2018 is just around the corner, and many of next year’s cars are already on the streets. W...

No comments:
Post a Comment