Monday, March 27, 2017

ইসলাম ও ধর্ম

কোরআনে উল্লিখিত ফুলেফলে সাজানো মসজিদ

 পবিত্র কোরআনের বর্ণনায় আল্লাহর সৃষ্টির বৈচিত্র্য খুঁজে পাওয়া যায়। কোরআনে রয়েছে মানুষের কথা, ফুল, পাখি ও পাহাড়ের কথা। সাগর, নদী, মেঘমালা ও ঝরনার কথা। মৌলিকভাবে পৃথিবীর সব সৃষ্টির কথা। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন, ‘আমি এ গ্রন্থে কোনো কিছু ছাড়িনি।’ কোরআনে বর্ণিত বৈচিত্র্যের সঙ্গে পরিচিত করতে এবার নেয়া হয়েছে অভিনব এক উদ্যোগ। কোরআনের ফুলফল ও বৃক্ষে সাজানো হচ্ছে একটি মসজিদ এবং তার বাগানকে। আর সেই মসজিদটি হচ্ছে পৃথিবীর বুদ্ধিবৃত্তিক রাজধানী খ্যাত ক্যামব্রিজে।
ক্যামব্রিজের মুসলমানদের আবেদনে সাড়া দিয়ে মসজিদটি নির্মাণের উদ্যোগ নিয়েছে তুরস্কের সরকার। সেপ্টেম্বর ২০১৬ সালে শুরু হওয়া নির্মাণ কাজ শেষ হবে জুন ২০১৭ সালে। ব্যয় হবে ১৮ মিলিয়ন আমেরিকান ডলার। ব্যয় হওয়ার অর্থের সিংহভাগই আসবে তুর্কি সরকারের ভা-ার থেকে। বাকিটা সাধারণ মুসলমানের অনুদান থেকে সংগ্রহ করা হবে। ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় সিমেন্টের সঙ্গে মেশানো হয় জমজমের পবিত্র পানি।
অত্যাধুনিক প্রযুক্তি ও উপাদান ব্যবহারে নির্মিত মসজিদটি হবে সম্পূর্ণ পরিবেশবান্ধব। এখানে ব্যবহার করা হবে সৌরবিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি, তাপচালিত পাম্প, অত্যাধুনিক পানিশোধন পদ্ধতি। মসজিদের নির্মাণ কাজ শেষ হলে এখানে ১ হাজার পুরুষ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। আর নারী মুসল্লিদের জন্য রয়েছে পৃথক ব্যবস্থা। সেখানে ৩০০ নারী একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। এছাড়াও মসজিদ কমপ্লেক্সে থাকবে অত্যাধুনিক প্রদর্শনী হল, শব্দরোধী মাতৃ কেন্দ্র, নারী চিকিৎসা কেন্দ্র ও একটি ডিজিটাল কোরআনিক স্কুল। তবে ক্যামব্রিজ মসজিদ ট্রাস্টের চেয়ারম্যান আবদুল হাকিম মুরাদ বলেন, ‘দৃষ্টিনন্দন স্থাপনার বাইরে মসজিদের মূল আকর্ষণ তার চতুর্দিকের বাগান। বাগানটি কোরআনে বর্ণিত ফুলফল ও বৃক্ষ দ্বারা সাজানো।’
তিনি আরও বলেন, ‘কোরআনে বর্ণিত প্রত্যেক ধরনের গাছের সঙ্গে কোরআনের সংশ্লিষ্ট আয়াত, গাছের পরিচয় ও বৈজ্ঞানিক বৈশিষ্ট্যের বিবরণ উল্লেখ করা হবে এবং বাগান উন্মক্ত থাকবে সব শ্রেণী ও ধর্মের মানুষের জন্য। যেন তারা কোরআনের সৌন্দর্য অনুভব করতে পারেন। তরুণ মুসলিমদের জন্য আল্লাহর বাণীর মর্ম বোঝা সহজ হবে।’
কোরআনে ৩১ প্রজাতির উদ্ভিদের উল্লেখ রয়েছে এবং এর সবই এখানে থাকবে বলে তিনি জানিয়েছেন।
মসজিদ নির্মাণে ক্যামব্রিজের গুরুত্ব তুলে ধরে আবদুল হাকিম মুরাদ বলেন, এ শহরে এমন একটি মসজিদের বিশেষ প্রয়োজন ছিল। কেননা ক্যামব্রিজ হলো জ্ঞানচর্চা ও বুদ্ধিবৃত্তির আন্তর্জাতিক রাজধানী। এখানে নিউটন, ভিটগেনস্টাইন ও ডারউনের মতো বিশ্ববিখ্যাত ব্যক্তিরা পড়েছেন। পৃথিবীর সেরা ছাত্ররা এখানে ভর্তি হন এবং তারাই আগামী পৃথিবীর নেতৃত দেবে।
মসজিদ নির্মিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শহরের ৬ হাজার মুসলিম বাসিন্দা। মসজিদ নির্মিত হওয়ায় তাদের অনেক সমস্যার সমাধান হয়েছে। ক্যামব্রিজের বাসিন্দা সাঈদ মুহাম্মদ ফাদেল বলেন, আমাদের মসজিদটি ছিল খুব ছোট। আমরা একসঙ্গে নামাজ আদায় করতে পারতাম না। শুক্রবার আমাদের রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করতে হতো। এখন আমাদের আর রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে না। তাছাড়া কোরআনিক স্কুলটিও একটি ইতিবাচক উদ্যোগ।’


Friday, March 10, 2017

রান্নার রেসিপি



টম্যাটো এন্ড চিকেন ম্যাগি নুডলস

উপকরণ :সিদ্ধ করা ম্যাগি নুডলস ১ প্যাকেট,রসুন এর পেস্ট ২ চা চামচ টমেটো পেস্ট ১ কাপ বড় , সিদ্ধ হাড় ছাড়া মুরগির পিস ১ কাপ বড় , লবন স্বাদমত , সর্ষের তেল ছোট ১ কাপ , ধনে পাতা অল্প। 

প্রণালি : এটা বানাতে আমরা আগে টমেটো পেস্ট নেব । টমেটো পেস্ট দিয়ে তাতে ১চা চামচ রসুন এর পেস্ট ,অল্প সর্ষের তেল, ধনে পাতা দিয়ে ভালো ভাবে ব্লেন্ড করে নিন, হয়ে গেল বেসিক পেস্ট। প্রথমে নন স্টিক ফ্রাইং প্যানে খানিকটা তেল দিয়ে তাতে বাকি রসুন পেস্টটা দিন, লাল করে ভাজুন। এবার ব্লেন্ড করা টমেটো পেস্ট টা দিয়ে দিন। সাথে সিদ্ধ মুরগির ছোট ছোট পিস গুলো দিন । ৩ মিনিট রান্না করুন, যখন এটা ফুটে উঠবে তখন সিদ্ধ করে রাখা ম্যাগি নুডলস দিন , লবন দিয়ে রান্না করুন আরো ৩ মিনিট। খেয়াল রাখেবন নুডলস যেন ড্রাই হয়ে না যায় এবং কিছুটা গ্রেভি যেন অবশ্যি থাকে । পরিবেশন করার আগে ধনে পাতা উপরে ছিটিয়ে দিতে পারেন।


Tuesday, March 7, 2017

বিজ্ঞান ও প্রযুক্তি

ফোরকে এইচডিআর পর্দার স্মার্টফোন নিয়ে এলো সনি

প্রথমবারের মতো ফোরকে এইচডিআর পর্দার স্মার্টফোন বাজারে নিয়ে এলো সনি। দেড় বছর আগে এক্সপেরিয়া জেড৫ প্রিমিয়াম স্মার্টফোনে প্রথমবারের মতো ফোরকে রেজ্যুলুশনের পর্দা ব্যবহার করেছিল সনি। গত সপ্তাহে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই ফোনটি উন্মোচন করা হয়। খবর জানিয়েছে ম্যাশেবল। 
এক্সপেরিয়া এক্সজেড প্রিমিয়াম নামের নতুন স্মার্টফোন শুধু পর্দা দিয়েই চমক জাগাচ্ছে না, ফোনটির ক্যামেরাতেও যথেষ্ঠ উন্নতি সাধন করেছে নির্মাতা প্রতিষ্ঠান। এক্সজেড প্রিমিয়ামের ক্যামেরা ৯৬০ ফ্রেম প্রতি সেকেন্ডে ভিডিও ধারণ করতে সক্ষম।
স্মার্টফোনের ক্ষেত্রে কোয়াড এইচডি পর্দা এবং ফোরকে রেজ্যুলুশনের পর্দার মাঝে খুব বেশি মাত্রায় পার্থক্য খালি চোখে পাওয়া যাবে না। অন্যদিকে ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআরের জন্য ফোরকে বেশ সুবিধাজনক হলেও সনির পক্ষ থেকে মোবাইল ভিআর সেট নির্মাণের কোনো তাগিদ দেখা যায়নি। তবে এইচডিআর পর্দা হওয়ার কারণে স্মার্টফোনটির পর্দায় আরো উজ্জ্বল এবং নিখুঁত দেখা যাবে যেকোনো ছবি কিংবা ভিডিও।
৫.৫ ইঞ্চি পর্দার এই ফোনে থাকছে কোয়ালকোমের সর্বশেষ প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৩৫, ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি স্টোরেজ সুবিধা যা কি না মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বৃদ্ধি করা যাবে ২৫৬ গিগাবাইট পর্যন্ত। ৩,২৩০ এমএএইচ ক্ষমতার স্মার্টফোনে অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে অ্যানড্রয়েড নুগাট।

অন্যান্য প্রিমিয়াম এক্সপেরিয়া স্মার্টফোনের মতো এই স্মার্টফোনটিও পানি ও ধূলারোধী। তা ছাড়া ফিংগারপ্রিন্ট স্ক্যানার ফিচারটিও বাদ যায়নি এখানে। 
ক্যামেরার ক্ষেত্রে বেশ বড় পরিবর্তন এনেছে সনি। ১৯ মেগাপিক্সেলের ‘মোশন আই’ ক্যামেরা ছবি তুলতে পারবে নিজ থেকেই; সনি এই ফিচারকে ডাকছে ‘প্রেডিক্টিভ ক্যাপচার’ নামে। আর ৯৬০ এফপিএসে ভিডিও ধারণ করতে সক্ষম এই ক্যামেরার মাধ্যমে উচ্চমানের স্লোমোশন ভিডিও ধারণ করা সম্ভব হবে। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরাতেও এসেছে পরিবর্তন। ১৩ মেগাপিক্সলের ফ্রন্ট ক্যামেরা থাকছে এক্সপেরিয়া এক্সজেডে।

দামের ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানায়নি সনি। তবে স্পেসিফিকেশন দেখে সহজেই আঁচ করা যায় এক্সপেরিয়া এক্সজেড প্রিমিয়ামের দাম নেহায়েত কম হবে না।

Monday, March 6, 2017

দিনের শুরুতেই টাইগারদের সাফল্য

গলে টেস্টে শুরুতেই সাফল্য পেয়েছে বাংলাদেশের বোলাররা। লঙ্কান উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গাকে ৪ রানে দুর্দান্ত বোল্ড করেন পেসার সুভাশিষ রায়। লঙ্কানদের সংগ্রহ ৭ ওভারে ১ উইকেট হারিয়ে ২২ রান। ক্রিজে অপরাজিত আছেন কারুনারাত্নে (১৬) ও কুশাল মেন্ডিস(০)।
এরপর সুভাশিষের বলে বোল্ড হন কারুনারত্নে। কিন্তু নো বল হওয়ায় তিনি বেঁচে যান।
মঙ্গলবার সকালে গলেতে প্রথম টেস্টের টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান দলপতি রঙ্গনা হেরাথ। 
সর্বশেষ টেস্ট থেকে বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন এসেছে। লিটন, সুভাশিষ ও মোস্তাফিজ দলে ঢুকেছেন।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মোমিনুল ইসলাম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম(অধিনায়ক), লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সুভাশিষ রায়, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা দল: দিমুথ কারুনারত্নে, উপুল থারাঙ্গা, কুশাল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়াল্লা, আসেলা গুনারাত্নে, দিলুয়ারান পেরেরা, রঙ্গনা হেরাথ (অধিনায়ক), সুরঙ্গা লাকমাল, লাহিরু কামারা ও লক্ষণ সান্ডাকান।

Thursday, March 2, 2017

ওজন কমাতে সাহায্য করে পালং শাক

পালং শাকে রয়েছে থাইলোকোয়েড নামের একটি উপাদান। মানব দেহে খাবার গ্রহণের পর যে পরিতৃপ্তির সৃষ্টি হয় তা দেখা দেয় বিশেষ হরমোনের কারণে।  থাইলোকোয়েড এমন হরমোনের নিঃসরণ বাড়িয়ে দেয়। এ ছাড়া, চর্বি হজমের প্রক্রিয়াকে বিলম্বিত করে। দুইয়ে মিলে খাদ্যস্পৃহা এবং ক্ষুধাবোধ উভয়ই কমে। এ সংক্রান্ত গবেষণা  নিবন্ধ জার্নাল অব দ্যা আমেরিকান কলেজ অব নিউট্রিশনে প্রকাশিত হয়েছে। আমেরিকার লুজিয়ানা অঙ্গরাজ্যের পেনিনংটন বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টার এ গবেষণা চালিয়েছে। এ কাজে জড়িত অন্যতম গবেষক ফ্রাংক এল  গ্রিনওয়ে বলেন, খাদ্যস্পৃহা এবং ক্ষুধাবোধ কমাতে সাহায্য করে থাইলোকোয়েড। তাই উচ্চরক্ত চাপ এবং অতিরিক্ত ওজনের সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে সহায়তা করতে পারে থাইলোকোয়েড। এখানে অবশ্য একটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ্য করা প্রয়োজন আর তা হলো, চিকিৎসক যদি কোনো কারণ আপনাকে পালং শাক খেতে নিষেধ করে থাকেন তা হলে এটি পড়ে তা খেতে যাবেন না। আসলে গবেষণা সংক্রান্ত এ সব খবর কখনোই চিকিৎসকের পরামর্শের চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে না। তাই খাদ্য বা চিকিৎসা গবেষণা সংক্রান্ত কোনো খবর পড়েই তা পালন করতে মেতে উঠবেন না। এ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন। না হলে মারাত্মক বিপদ দেখা দিতে পারে।# 

Wednesday, March 1, 2017

যে ৩টি খাবার আপনার লিভারকে সুস্থ রাখবে

লিভার মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ এলিভার মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এবং একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির লিভারের ওজন ৩ পাউন্ড। দেহের এই লিভার অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজের সাথে জড়িত। যেমন- হজম শক্তি, মেটবলিজম, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দেহে পুষ্টি যোগানো ইত্যাদি। সুস্থ লিভার দেহের রক্ত প্রবাহ নিয়ন্ত্রন করে, রক্ত থেকে ক্ষতিকর টক্সিন বের করে দেয়, দেহের সকল অংশে পুষ্টি যোগায়। এছাড়াও লিভার ভিটামিন, আয়রন এবং সাধারণ সুগার গ্লুকোজ সংরক্ষন করে।
যেহেতু লিভার আমাদের দেহের গুরুত্বপূর্ণ একটি অংশ তাই যে কোন উপায়ে একে সুস্থ সবল রাখতে হবে। অস্বাস্থ্যকর জীবন যাপন দেহের লিভারের ওপর খারাপ প্রভাব ফেলে। ওজন বৃদ্ধি, হৃদরোগ, দীর্ঘ সময় ক্লান্তি অনুভব করা, হজমের সমস্যা, এলার্জি ইত্যাদি এই সমস্ত অসুখ দেখা দিতে পারে অসুস্থ লিভারের কারণে। তাই দেহ ও লিভার সুস্থ রাখার জন্য চিনে নিন এমন কিছু খাবার যা সুস্থ রাখবে আপনাকে।

রসুন

লিভার পরিষ্কার রাখার জন্য উত্তম খাবার হল রসুন। রসুনের এনজাইম লিভারের ক্ষতিকর টক্সিক উপাদান পরিষ্কার করে। এতে আছে আছে আরও দুটি উপাদান যার নাম এলিসিন এবং সেলেনিয়াম যা লিভার পরিষ্কার রাখে এবং ক্ষতিকর টক্সিক উপাদান হতে রক্ষা করে।
  • ১। প্রতিদিন যে কোন সময় ২/৩ টি রসুনের কোয়া খেয়ে নিন।
  • ২। আপনি চাইলে ডাক্তারের পরামর্শ নিয়ে রসুন দিয়ে তৈরি ভিটামিনও খেতে পারেন।

লেবু

লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান দেহের লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এবং ডি লিমনেন উপাদান লিভারে এনজাইম সক্রিয় করে। তাছাড়া লেবুর ভিটামিন সি লিভারে বেশি করে এনজাইম তৈরি করে যা হজম শক্তির জন্য উপযোগী। লেবুর মিনারেল লিভারের নানান পুষ্টি উপাদানগুলো শোষণ করার শক্তি বৃদ্ধি করে। বাসায় লেবুপানি পান করুন এবং যেকোন সময় পানের জন্য লেবুপানি বানিয়ে রাখুন। প্রতিদিন লেবুপানি পান করুন, চাইলে মধুও মিশিয়ে নিতে পারেন।

আপেল

প্রতিদিন ১ টি করে আপেল খেলে তা লিভারকে সুস্থ রাখে। আপেলের পেক্টিন, ফাইবার দেহের পরিপাক নালী হতে টক্সিন ও রক্ত হতে কোলেস্টরোল দূর করে এবং সাথে সাথে লিভারকেও সুস্থ রাখে। আপেলে আছে আরও কিছু উপাদান- ম্যালিক এসিড যা প্রাকৃতিক ভাবেই রক্ত হতে ক্ষতিকর টক্সিন দূর করে। যেকোন ধরণের আপেলই দেহের লিভারের জন্য ভালো। তাই লিভার সুস্থ রাখতে প্রতিদিন ১ টি করে আপেল খান।কটি অঙ্গ এবং একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির লিভারের ওজন ৩ পাউন্ড। দেহের এই লিভার অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজের সাথে জড়িত। যেমন- হজম শক্তি, মেটবলিজম, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দেহে পুষ্টি যোগানো ইত্যাদি। সুস্থ লিভার দেহের রক্ত প্রবাহ নিয়ন্ত্রন করে, রক্ত থেকে ক্ষতিকর টক্সিন বের করে দেয়, দেহের সকল অংশে পুষ্টি যোগায়। এছাড়াও লিভার ভিটামিন, আয়রন এবং সাধারণ সুগার গ্লুকোজ সংরক্ষন করে।
যেহেতু লিভার আমাদের দেহের গুরুত্বপূর্ণ একটি অংশ তাই যে কোন উপায়ে একে সুস্থ সবল রাখতে হবে। অস্বাস্থ্যকর জীবন যাপন দেহের লিভারের ওপর খারাপ প্রভাব ফেলে। ওজন বৃদ্ধি, হৃদরোগ, দীর্ঘ সময় ক্লান্তি অনুভব করা, হজমের সমস্যা, এলার্জি ইত্যাদি এই সমস্ত অসুখ দেখা দিতে পারে অসুস্থ লিভারের কারণে। তাই দেহ ও লিভার সুস্থ রাখার জন্য চিনে নিন এমন কিছু খাবার যা সুস্থ রাখবে আপনাকে।

রসুন

লিভার পরিষ্কার রাখার জন্য উত্তম খাবার হল রসুন। রসুনের এনজাইম লিভারের ক্ষতিকর টক্সিক উপাদান পরিষ্কার করে। এতে আছে আছে আরও দুটি উপাদান যার নাম এলিসিন এবং সেলেনিয়াম যা লিভার পরিষ্কার রাখে এবং ক্ষতিকর টক্সিক উপাদান হতে রক্ষা করে।
  • ১। প্রতিদিন যে কোন সময় ২/৩ টি রসুনের কোয়া খেয়ে নিন।
  • ২। আপনি চাইলে ডাক্তারের পরামর্শ নিয়ে রসুন দিয়ে তৈরি ভিটামিনও খেতে পারেন।

লেবু

লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান দেহের লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এবং ডি লিমনেন উপাদান লিভারে এনজাইম সক্রিয় করে। তাছাড়া লেবুর ভিটামিন সি লিভারে বেশি করে এনজাইম তৈরি করে যা হজম শক্তির জন্য উপযোগী। লেবুর মিনারেল লিভারের নানান পুষ্টি উপাদানগুলো শোষণ করার শক্তি বৃদ্ধি করে। বাসায় লেবুপানি পান করুন এবং যেকোন সময় পানের জন্য লেবুপানি বানিয়ে রাখুন। প্রতিদিন লেবুপানি পান করুন, চাইলে মধুও মিশিয়ে নিতে পারেন।

আপেল

প্রতিদিন ১ টি করে আপেল খেলে তা লিভারকে সুস্থ রাখে। আপেলের পেক্টিন, ফাইবার দেহের পরিপাক নালী হতে টক্সিন ও রক্ত হতে কোলেস্টরোল দূর করে এবং সাথে সাথে লিভারকেও সুস্থ রাখে। আপেলে আছে আরও কিছু উপাদান- ম্যালিক এসিড যা প্রাকৃতিক ভাবেই রক্ত হতে ক্ষতিকর টক্সিন দূর করে। যেকোন ধরণের আপেলই দেহের লিভারের জন্য ভালো। তাই লিভার সুস্থ রাখতে প্রতিদিন ১ টি করে আপেল খান।

কোন গোলাপ কিসের প্রতীক

  ভালোবাসার ফুল গোলাপ। এটি ভালোবাসার ভাষা বুঝতে ও বোঝাতে পারে। তাই উপহার হিসেবে গোলাপেরই চাহিদা এখন সবার উপরে। লাল গোলাপ প্রেমের কবিতা আর গল...