Friday, November 15, 2019

জলপ্রপাত

বর্ষায় রং বদলায় যে জলপ্রপাত

পৃথিবীর সব পাহাড়ি অঞ্চলেই কমবেশি জলপ্রপাত রয়েছে। সেই প্রপাতের পানির কোন রং থাকে না। এ কথা আমরা জানি। তবে এবার  ব্যতিক্রম প্রপাতের সন্ধান পাওয়া গেল কানাডায়। বছরের অন্যান্য সময় স্বাভাবিক থাকলেও বর্ষা এলেই পানির রং হয়ে যায় গোলাপি।
এমনিতে দেখতে সাধারণ জলপ্রপাতের মতো হলেও এর রয়েছে এক বিশেষ আকর্ষণ। বর্ষার সময়ে ক্যামেরন জলপ্রপাতের রং গোলাপি হয়। এমনকি দিনের আলোর পরিবর্তনের সঙ্গে সঙ্গে হ্রদের পানি কখনও হয়ে যায় টুকটুকে লাল, কখনও বা গাঢ় কমলা। ভূতত্ত্ববিদদের মতে, ক্যামেরন জলপ্রপাতের আশেপাশে ‘অ্যাগ্রোলাইট’ নামে এক ধরনের পলি মাটি রয়েছে। বর্ষার সময় এই মাটি পানির সঙ্গে মিশলে তাতে গোলাপি রং ধারন করে।

No comments:

Post a Comment

six seasons

  There are six seasons in Bangladesh. Each season has its special feature. Dew drops fall at night during in winter. The spring is the king...