মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র একদলীয় রাজনৈতিক ব্যবস্থার দিকে যাচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এই আশঙ্কা প্রকাশ করেন। তিনি ডেমোক্র্যাট পার্টির প্রতিনিধি পরিষদের নেতারও সমালোচনা করেন। মঙ্গলবার সকালে তার সাক্ষাৎকারটি প্রচার করা হয়। তিনি বলেন, হারার পর বামপন্থীরা সবসময় রেস কার্ড খেলেন।
ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ড’ প্রোগ্রামে হাজির হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি বিশ্বাস করি আমার প্রেসিডেন্ট হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র একদলীয় রাজনৈতিক ব্যবস্থার ঝুঁকির মধ্যে যাচ্ছে’। তিনি মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের প্রতিনিধি পরিষদের নেতা ন্যান্সি পেলোসিকে ‘অযোগ্য’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ডেমোক্র্যাট পার্টি এখন সিনেটে এবং প্রতিনিধি পরিষদ উভয় কক্ষে সংখ্যালঘু অবস্থানে আছে। ফলে ন্যান্সি পেলোসির নেতৃত্বও এখন ঝুঁকির মুখে। ট্রাম্প নিজে দুই পার্টি পদ্ধতি চান বলে মন্তব্য করেন। তিনি বলেন, বামপন্থীরা যখন হেরে যান তখন রেস কার্ড খেলেন। গত কয়েক বছর ধরেই তিনি এই বিষয়টি লক্ষ্য করছেন। অস্কার পুরস্কার অনুষ্ঠানে উপস্থাপক তার সমালোচনা করায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, আমাকে নিয়ে বিরূপ মন্তব্য করায় অস্কারে এত বড় ভুল হয়েছে।
প্রেসিডেন্টের মন্তব্য মার্কিনীদের আশাহত করবে বলে মনে করা হচ্ছে। কংগ্রেসে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন বলে আশা করা হচ্ছিল। তিনি কংগ্রেসম্যান ও সিনেটরদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে পারতেন। ডেমোক্র্যাটরা তার ভাষণের সময় উপস্থিত থাকবেন এবং পরে সাংবাদিকদের সামনে ভাষণের প্রতিক্রিয়া জানাবেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার সহযোগী স্টিফেন মিলারকে সঙ্গে নিয়ে ভাষণের বিষয়বস্তু লিখেছেন। ধারণা করা হচ্ছে, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় কিছু বিষয় তুলে ধরবেন। তবে ন্যান্সি পেলোসি বলেন, তার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণ শপথ অনুষ্ঠানের ভাষণের মতোই হবে। সত্যিই যদি সেটা হয় তাহলে তা যুক্তরাষ্ট্রের জন্য খুবই দু:খজনক হবে।
লেওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা নিয়ে কয়েক শতাব্দী ধরে
পরীক্ষা-নিরীক্ষা ও বিতর্ক চলছে। মোনালিসার হাসিকে নিয়মিতভাবেই রহস্যজনক
বলে বর্ণনা করা হয়েছে। এবার গবেষকেরা বলছেন, মোনালিসার এই হাসি রহস্যজনক
নয়। এই হাসিতে দ্ব্যর্থহীনভাবে ‘সুখ’ অভিব্যক্তি ফুটে উঠেছে।
গবেষকেরা বলছেন, ব্যতিক্রম একটি পরীক্ষায় দেখা গেছে, প্রায় শতভাগ লোকই মোনালিসার ওই অভিব্যক্তিকে দ্ব্যর্থহীনভাবে ‘খুশি’র অভিব্যক্তি বলে বর্ণনা করেছে।
গবেষণায় অংশ নেওয়া জার্মানির ফ্রেইবার্গ বিশ্ববিদ্যালয়ের নিউরো সায়েন্টিস্ট জুয়েরগেন কর্নমিইর বলেন, ‘আমরা সত্যিই বিস্মিত।’ মানুষের মুখের অভিব্যক্তির মতো চাক্ষুষ ইঙ্গিত বিচারের ক্ষেত্রে প্রভাবিত করে এমন নিয়ামক নিয়ে পরিচালিত এ গবেষণায় কর্নমিইরসহ বিজ্ঞানীদের একটি দল বিখ্যাত এই চিত্রকর্মটি ব্যবহার করেন।
মোনালিসাকে প্রায়ই হেঁয়ালি মানসিক অবস্থার প্রতীক হিসেবে তুলে ধরা হয়। এই চিত্রটি বেশির ভাগ লোকের কাছে প্রথমে ‘মিষ্টি হাসি’ বলে প্রতীয়মান হয়। তবে কেবল একটু বেশি সময় ধরে দেখলে ‘অখুশি’ বা ‘বিদ্রূপাত্মক হাসি’ বলে মনে হয়।
গবেষকেরা ভিঞ্চির ষোড়শ শতাব্দীর শুরুর দিকের সেরা এই চিত্রকর্মটির একটি সাদা-কালো কপির মডেলের মুখের কোনার অংশটি ওপর-নিচ করে রদবদল করেন। এভাবে তাঁরা আটটি ছবি তৈরি করেন। ওই রদবদলের করা চারটি ছবিতে ক্রমান্বয়ে ‘খুশি’ অভিব্যক্তি ফুটে ওঠে এবং চারটি ছবি ক্রমান্বয়ে ‘দুঃখ’ অভিব্যক্তি ফুটে ওঠে। এরপর ওই আটটি ছবি এবং মূল ছবিটি গবেষণায় অংশ নেওয়া ১২ জনকে আধা ঘণ্টা ধরে দেখানো হয়।
কর্নমিইর বলেন, ‘আমরা ভেবেছিলাম মূল কপির অভিব্যক্তি সবচেয়ে রহস্যময় বলে বিবেচিত হবে।’ এর পরিবর্তে ৯৭ শতাংশ ক্ষেত্রে ‘আমরা দেখতে পেলাম মূল কপিটি অভিব্যক্তি সুখের বলে বিবেচিত হয়েছে।’
পরীক্ষার দ্বিতীয় পর্যায়ে মোনালিসার রদবদল করা ছবির মধ্যে দুঃখের অভিব্যক্তির আটটি সংস্করণ ও মূল সংস্করণটি পরীক্ষায় অংশ নেওয়া ব্যক্তদের দেখানো হয়। এই পরীক্ষায়ও মূল কপিটির অভিব্যক্তি সুখের বলে বর্ণনা করেন অংশগ্রহণকারীরা।
গবেষকেরা বলেন, এই ফল এটা নিশ্চিত করেছে যে ‘আমাদের মস্তিষ্কে সুখ ও দুঃখের অভিব্যক্তি নির্ণয়ে পরম কোনো মানদণ্ড নেই।..এটা অনেকখানি নির্ভর করে প্রাসাঙ্গিকতার ওপর।’
কর্নমিইর বলেন, ‘আমাদের মস্তিষ্ক খুব, খুবই দ্রুত পুরো বিষয়টি স্ক্যান করে ফেলে। আমরা সামগ্রিকভাবে দেখি এবং আমরা আমাদের অনুমান তৈরি করি আগের ইন্দ্রিয় অভিজ্ঞতার ভিত্তিতে।’ তিনি বলেন, এই প্রক্রিয়া মানসিক রোগের গবেষণা খুবই কার্যকরী বলে তাঁরা মনে করছেন।
আরেকটি মজার আবিষ্কার হলো, মানুষ মোনালিসার সুখের অভিব্যক্তিকে দ্রুত শনাক্ত করেছেন দুঃখের অভিব্যক্তির তুলনায়। কর্নমিইর বলেন, এতে এটাই প্রমাণিত হয় যে ‘মানুষের মধ্যে সুখের প্রতি অগ্রাধিকারমূলক মনোভাব রয়েছে’।
গবেষক দলটি মনে করেন, তাঁদের কাজ শেষ পর্যন্ত শতাব্দী পুরোনো প্রশ্নের মীমাংসা করেছে। কর্নমিইর বলেন, অন্য দৃষ্টিভঙ্গি থেকে সেখানে কিছু অস্পষ্টতা রয়েছে। তবে সুখ ও দুঃখের অনুভূতিতে কোনো অস্পষ্টতা নেই।
গাঁজা সেবন অপরাধ নয়, এই মর্মে অনুমোদন দিয়েছে ইসরাইলের মন্ত্রীসভা। বার্তা সংস্থা সিএনএন’র এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
মোনালিসার হাসির রহস্য উন্মোচন

গাঁজা চাষ ও সেবনকে বৈধতা দিলো ইসরাইল
গাঁজা সেবন অপরাধ নয়, এই মর্মে অনুমোদন দিয়েছে ইসরাইলের মন্ত্রীসভা। বার্তা সংস্থা সিএনএন’র এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
গত
কিছুদিন ধরেই দেশটির রাজনৈতিক প্রতিপক্ষ বাম ও ডানপন্থীদের মধ্যে এটি নিয়ে
বিভেদের সৃষ্টি হচ্ছিলো। গত রবিবার দেশটির মন্ত্রীসভার এক বৈঠকে এ
সংক্রান্ত একটি সমঝোতায় এসে গাঁজাকে স্বীকৃতি দেয় তারা। এখন থেকে দেশটিতে
ভাং বা গাঁজা বিনোদনমূলক ব্যবহারে অনপরাধ হিসাবে গণ্য হবে, যা দেশটির
রাজনৈতিক মহলে ব্যাপক প্রশংসিত হয়।
নতুন
নিয়মে বলা হয়েছে, প্রথমবার প্রকাশ্যে গাঁজা সেবনকারী আইনশৃঙ্খলা বাহিনীর
হাতে ধরা পড়লে উক্ত ব্যক্তিকে ২৫০ ডলার জরিমানা গুনতে হবে শুধু। তবে এতে
তার বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করা হবেনা। জরিমানার এই টাকা দেশটির মাদক
পুনর্বাসন ও শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হবে বলে জানানো হয়।
মেয়েকে ডিমের ওমলেট করে খাওয়ানোর জন্য স্থানীয় দোকান থেকে কয়েকটি ডিম
কিনেছিলেন কলকাতার কড়েয়া থানার এলাকার বাসিন্দা অনিতা কুমার। কিন্তু সেই
ডিম ফাটাতেই যা বেরিয়ে এল তা রীতিমতো সন্দেহজনক। শেষ পর্যন্ত রহস্যজনক ডিম
নিয়ে থানায় অভিযোগও দায়ের করেছেন ওই গৃহবধূ।
অনিতাদেবীর অভিযোগ, প্রথমে একটি ডিম ফাটাতেই তার মধ্যে থেকে প্লাস্টিক জাতীয় জিনিস বেরিয়ে আসে। প্রথমে তিনি করেন, ডিমটি হয়তো নষ্ট। ফের একটি ডিম ফাটাতেই একই ধরনের সন্দেহজনক জিনিস বেরিয়ে আসে। ওই গৃহবধূ এবং তাঁর পরিবারের সদস্যরা একমত হন, ডিমের ভিতরে প্লাস্টিক জাতীয় জিনিস রয়েছে।
অনিতাদেবীর সন্দেহ হয়, এগুলি চিনা নকল ডিমও হতে পারে। কারণ, ডিমের কুসুমগুলি ভাজার পরে সেগুলি প্লাস্টিকের মতোই শক্ত হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, প্লাস্টিক পোড়া গন্ধও বেরোচ্ছিল বলে দাবি করেন ওই গৃহবধবূ। এর পরেই কড়েয়া থানায় অভিযোগ দায়ের করে গৃহবধূর পরিবার।
থানা থেকে জানানো হয়, পরীক্ষার জন্য ওই ডিমগুলি খাদ্য দফতরে পাঠানো হবে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেবে পুলিশ। অনিতাদেবী জানিয়েছেন, তিনি চান এই ধরনের কৃত্রিম ডিমের বিষয়ে সচেতন হোক মানুষ।
২৬ বছরের জাপানি তরুণ আনো মাতসুয়ি। তিনি ও তাঁর বন্ধুরা নারীদের এড়িয়ে চলেন। প্রেমের বদলে বিভিন্ন শখের চর্চা করে সময় কাটান।
কেবল আনা বা মাতসুয়ি নন। নতুন জরিপ বলছে, ৪৩ শতাংশ জাপানি তরুণ-তরুণীর যৌন অভিজ্ঞতা নেই। ৬৪ শতাংশের কোনো প্রেমের সম্পর্ক নেই। ৩০ বছর বয়সেও যৌন অভিজ্ঞতা নেই—এমন জাপানি তরুণ-তরুণীর সংখ্যা বাড়ছে। তাঁদের বেশির ভাগই কোনো শারীরিক সম্পর্ক ছাড়াই জীবন যাপন করছেন।
জাপানে ভালোবাসা ও যৌনতার সংস্কৃতি দীর্ঘদিনের। যৌনতা নিয়ে একধরনের ফ্যান্টাসি রয়েছে জাপানিদের মধ্যে। জাপানেই প্রথম প্রেমিক-প্রেমিকাদের ভালোবাসার সুযোগ দেওয়ার জন্য প্রচলন হয় ‘লাভ হোটেলে’র। প্রশ্ন হলো, হঠাৎ কী হলো প্রেমিক জাপানিদের?
এসবের উত্তর খোঁজার চেষ্টা করেছেন বিবিসির টোকিও প্রতিনিধি রুপার্ট উইংফিল্ড হায়েস।
ফেরা যাক মাতসুয়ি ও আনার কথায়। ২৪ বছরের আনো মাতসুয়ি কৌতুক অভিনেতা। রুপার্টের প্রশ্নের উত্তরে জানালেন, নারীরা তাঁকে পছন্দ করেন না। তাই তাঁর আত্মবিশ্বাসের অভাব রয়েছে। একবার এক নারীকে তিনি ডেট করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু প্রত্যাখ্যাত হন। এতে তাঁর মন আরও ভেঙে যায়।
সাংবাদিক রুপার্ট উইংফিল্ড আনুমাৎসো ও তার বন্ধুদের সম্পর্কে জানতে চান। উত্তরে আনুমাৎসো বলেন, অনেক বন্ধুর অবস্থা তাঁর মতোই। তাঁরা নারীদের ভয় পান। নারীদের কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে থাকে। প্রেমের বদলে তাই বিভিন্ন শখের চর্চা করে তাঁরা সময় কাটান। অনেক সময় নিজের জন্য দুঃখ হয়। কিন্তু কিছু করার নেই।
কথা হয় শিল্পী নকু দেনাসিকোর সঙ্গে। তিনি থ্রিডি ইমেজ শিল্পী। এ জগতে খুবই জনপ্রিয়। তাঁকে নিয়ে আরও দুই নারীর সঙ্গে আলোচনায় বসেন রুপার্ট। পরিস্থিতি শুনে ওই নারীরা বিস্মিত। কারণ, তাঁদের কাছে সঙ্গীর সঙ্গে যৌন সংসর্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেনাসিকোর কাছে তাঁরা যৌনতায় অনাগ্রহ সম্পর্কে জানতে চান।
নকু দেনাসিকো বলেন, একটা সম্পর্ক গড়ে তোলা সহজ নয়। সম্পর্কের শুরুতেই একজন তরুণ ডেট করার প্রস্তাব দেয় তরুণীকে। এটি করতে গিয়ে অনেকে বিব্রতবোধ করেন। পুরুষেরা পর্নোগ্রাফি দেখেন। এভাবেই তাঁরা যৌনতৃপ্তি পান। বোঝা গেল, জাপানি তরুণেরা ইন্টারনেটে পর্নোগ্রাফি দেখেন। তাহলে জাপানি তরুণীরা কী করেন?
২৪ বছরের আনা যথেষ্ট সুন্দরী। তিনি নির্বাহী হিসাবরক্ষক। যৌনতার বদলে খেতে ও ঘুমাতে পছন্দ করেন আনা। যৌনতা তাঁর কাছে প্রয়োজনীয় বিষয় নয়। এ ব্যাপারে তাঁর আগ্রহ নেই। আনার মা-বাবা কড়া শাসনে বড় করেছেন তাঁকে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি স্বাধীনতা পান। বন্ধুদের সঙ্গে অনেক রাত পর্যন্ত বাইরে ঘুরে বেড়ানো, পান করা—এসবই উপভোগ্য আনার কাছে। এসবের মধ্যেই একজন ছেলেবন্ধু তাঁকে ডেট করার প্রস্তাব দেয়। কিন্তু আনা তা চাননি।
জাপানের তরুণ প্রজন্মের যৌনতায় অনাগ্রহের কারণ হতে পারে পর্নোগ্রাফি, আত্মবিশ্বাসের অভাব অথবা অনাগ্রহ। কারণ যা-ই হোক, বাস্তবতা হলো, ৩০ বছরে পা রাখা জাপানিদের যৌনতার কোনো অভিজ্ঞতা নেই।
ডিমের ভেতরে প্লাস্টিকের কুসুম
অনিতাদেবীর অভিযোগ, প্রথমে একটি ডিম ফাটাতেই তার মধ্যে থেকে প্লাস্টিক জাতীয় জিনিস বেরিয়ে আসে। প্রথমে তিনি করেন, ডিমটি হয়তো নষ্ট। ফের একটি ডিম ফাটাতেই একই ধরনের সন্দেহজনক জিনিস বেরিয়ে আসে। ওই গৃহবধূ এবং তাঁর পরিবারের সদস্যরা একমত হন, ডিমের ভিতরে প্লাস্টিক জাতীয় জিনিস রয়েছে।
অনিতাদেবীর সন্দেহ হয়, এগুলি চিনা নকল ডিমও হতে পারে। কারণ, ডিমের কুসুমগুলি ভাজার পরে সেগুলি প্লাস্টিকের মতোই শক্ত হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, প্লাস্টিক পোড়া গন্ধও বেরোচ্ছিল বলে দাবি করেন ওই গৃহবধবূ। এর পরেই কড়েয়া থানায় অভিযোগ দায়ের করে গৃহবধূর পরিবার।
থানা থেকে জানানো হয়, পরীক্ষার জন্য ওই ডিমগুলি খাদ্য দফতরে পাঠানো হবে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেবে পুলিশ। অনিতাদেবী জানিয়েছেন, তিনি চান এই ধরনের কৃত্রিম ডিমের বিষয়ে সচেতন হোক মানুষ।
জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও পশ্চিমবঙ্গের ‘দোহার’ ব্যান্ডের গায়ক-সংগীত পরিচালক কালিকাপ্রসাদ ভট্টাচার্য মারা গেছেন। মঙ্গলবার সকালে ভারতের হুগলিতে সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন।
জানা
গেছে, বীরভূমের সিউড়িতে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দল নিয়ে কলকাতা
থেকে যাওয়ার পথে তাকে বহনকারী গাড়িটি দুর্ঘটনায় পড়ে। কালিকাপ্রসাদসহ ৬ জন
ছিলেন গাড়িতে। অন্যদের অবস্থাও গুরুতর।
কলকাতা
থেকে বর্ধমান যাওয়ার পথে কালিকাপ্রসাদের গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়
একটি লরি। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে শিল্পীর গাড়িটি। আহত
অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা কালিকাপ্রসাদকে মৃত
ঘোষণা করেন।
কালিকাপ্রসাদ
গত ২ মার্চ কলকাতা অভিনেতা পরমব্রত’র সঙ্গে ঢাকায় এসেছিলেন। উল্লেখ্য
সম্প্রতি মুক্তি পাওয়া ‘ভুবন মাঝি’র জন্য গান করেছেন তিনি।
এ
শিল্পীর অকাল প্রয়াণে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে শিল্পাঙ্গনে শোকের ছায় নেমে
এসেছে। গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
যৌনতায় অনাগ্রহ জাপানিদের
জাপানি তরুণী আনা। সফল নির্বাহী হিসাবরক্ষক। সুন্দরী। বন্ধুদের সঙ্গে বেড়ানো, নৈশক্লাবে আড্ডা—সবই উপভোগ্য আনার কাছে। তবে যৌনতায় তাঁর আগ্রহ নেই।২৬ বছরের জাপানি তরুণ আনো মাতসুয়ি। তিনি ও তাঁর বন্ধুরা নারীদের এড়িয়ে চলেন। প্রেমের বদলে বিভিন্ন শখের চর্চা করে সময় কাটান।
কেবল আনা বা মাতসুয়ি নন। নতুন জরিপ বলছে, ৪৩ শতাংশ জাপানি তরুণ-তরুণীর যৌন অভিজ্ঞতা নেই। ৬৪ শতাংশের কোনো প্রেমের সম্পর্ক নেই। ৩০ বছর বয়সেও যৌন অভিজ্ঞতা নেই—এমন জাপানি তরুণ-তরুণীর সংখ্যা বাড়ছে। তাঁদের বেশির ভাগই কোনো শারীরিক সম্পর্ক ছাড়াই জীবন যাপন করছেন।
জাপানে ভালোবাসা ও যৌনতার সংস্কৃতি দীর্ঘদিনের। যৌনতা নিয়ে একধরনের ফ্যান্টাসি রয়েছে জাপানিদের মধ্যে। জাপানেই প্রথম প্রেমিক-প্রেমিকাদের ভালোবাসার সুযোগ দেওয়ার জন্য প্রচলন হয় ‘লাভ হোটেলে’র। প্রশ্ন হলো, হঠাৎ কী হলো প্রেমিক জাপানিদের?
এসবের উত্তর খোঁজার চেষ্টা করেছেন বিবিসির টোকিও প্রতিনিধি রুপার্ট উইংফিল্ড হায়েস।
ফেরা যাক মাতসুয়ি ও আনার কথায়। ২৪ বছরের আনো মাতসুয়ি কৌতুক অভিনেতা। রুপার্টের প্রশ্নের উত্তরে জানালেন, নারীরা তাঁকে পছন্দ করেন না। তাই তাঁর আত্মবিশ্বাসের অভাব রয়েছে। একবার এক নারীকে তিনি ডেট করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু প্রত্যাখ্যাত হন। এতে তাঁর মন আরও ভেঙে যায়।
সাংবাদিক রুপার্ট উইংফিল্ড আনুমাৎসো ও তার বন্ধুদের সম্পর্কে জানতে চান। উত্তরে আনুমাৎসো বলেন, অনেক বন্ধুর অবস্থা তাঁর মতোই। তাঁরা নারীদের ভয় পান। নারীদের কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে থাকে। প্রেমের বদলে তাই বিভিন্ন শখের চর্চা করে তাঁরা সময় কাটান। অনেক সময় নিজের জন্য দুঃখ হয়। কিন্তু কিছু করার নেই।
কথা হয় শিল্পী নকু দেনাসিকোর সঙ্গে। তিনি থ্রিডি ইমেজ শিল্পী। এ জগতে খুবই জনপ্রিয়। তাঁকে নিয়ে আরও দুই নারীর সঙ্গে আলোচনায় বসেন রুপার্ট। পরিস্থিতি শুনে ওই নারীরা বিস্মিত। কারণ, তাঁদের কাছে সঙ্গীর সঙ্গে যৌন সংসর্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেনাসিকোর কাছে তাঁরা যৌনতায় অনাগ্রহ সম্পর্কে জানতে চান।
নকু দেনাসিকো বলেন, একটা সম্পর্ক গড়ে তোলা সহজ নয়। সম্পর্কের শুরুতেই একজন তরুণ ডেট করার প্রস্তাব দেয় তরুণীকে। এটি করতে গিয়ে অনেকে বিব্রতবোধ করেন। পুরুষেরা পর্নোগ্রাফি দেখেন। এভাবেই তাঁরা যৌনতৃপ্তি পান। বোঝা গেল, জাপানি তরুণেরা ইন্টারনেটে পর্নোগ্রাফি দেখেন। তাহলে জাপানি তরুণীরা কী করেন?
২৪ বছরের আনা যথেষ্ট সুন্দরী। তিনি নির্বাহী হিসাবরক্ষক। যৌনতার বদলে খেতে ও ঘুমাতে পছন্দ করেন আনা। যৌনতা তাঁর কাছে প্রয়োজনীয় বিষয় নয়। এ ব্যাপারে তাঁর আগ্রহ নেই। আনার মা-বাবা কড়া শাসনে বড় করেছেন তাঁকে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি স্বাধীনতা পান। বন্ধুদের সঙ্গে অনেক রাত পর্যন্ত বাইরে ঘুরে বেড়ানো, পান করা—এসবই উপভোগ্য আনার কাছে। এসবের মধ্যেই একজন ছেলেবন্ধু তাঁকে ডেট করার প্রস্তাব দেয়। কিন্তু আনা তা চাননি।
জাপানের তরুণ প্রজন্মের যৌনতায় অনাগ্রহের কারণ হতে পারে পর্নোগ্রাফি, আত্মবিশ্বাসের অভাব অথবা অনাগ্রহ। কারণ যা-ই হোক, বাস্তবতা হলো, ৩০ বছরে পা রাখা জাপানিদের যৌনতার কোনো অভিজ্ঞতা নেই।
নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক
পিয়ং
ইয়ংয়ের সর্বশেষ চারটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর
যুক্তরাষ্ট্র ও জাপানের অনুরোধে বুধবার স্থানীয় সময় সকাল ১০ টায় এ বৈঠক
হওয়ার কথা রয়েছে। উৎক্ষেপণ করা এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে তিনটি জাপান সাগরে
পড়েছে।
উত্তর
কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার এটি ছিল সর্বশেষ ঘটনা। যেকোনো
ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ক্ষেত্রে জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকা
সত্ত্বেও দেশটি এসব ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
টুইটারে
এক বার্তায় মার্কিন রাষ্ট্রদূত নিকি হলে জানান, উত্তর কোরিয়া এ ধরনের
‘ধ্বংসাত্মক কর্মকাণ্ড’ অব্যাহত রাখলে বিশ্ব তা মেনে নেবে না। এএফপি।
শেহজাদ পুনাওয়ালা চিঠিতে লিখেছেন, যেটা হতে চলেছে তা নির্বাচনের নামে প্রহসন। পছন্দের প্রতিনিধিদের দিয়ে ভোট করানো হয়। রাহুলের উদ্দেশে তিনি বলেন, এটা একটা গণতান্ত্রিক দলের নির্বাচন। নিশ্চিতভাবেই কোনো পারিবারিক ব্যবসা নয়।
কংগ্রেস সভাপতি পদে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রাহুলের নাম কংগ্রেস ওয়ার্কিং কমিটি ইতিমধ্যে সর্বসম্মতভাবে প্রস্তাব করেছে। আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দিলে ডিসেম্বরেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাহুলের জয় ঘোষিত হওয়ার কথা। কিন্তু তার মাত্র কদিন আগেই এই চ্যালেঞ্জ।
রাহুলকে এই চ্যালেঞ্জ জানানোর পরিণতি কী, তা শেহজাদের জানা। সে কথা লিখে তিনি বলেছেন, ‘অনেক সাহস লাগে অন্যায়ের বিরুদ্ধে স্বর তুলতে। আসুন আমি ও আপনি দল নিয়ে দুজনের ভাবনাচিন্তা কী সে বিষয়ে মুখোমুখি টেলিভিশন বিতর্কে অংশ নিই।’ চিঠিতে তিনি লিখেছেন, ‘দলের সংবিধান মেনে ভোট হলে আমি লড়তে রাজি। কিন্তু ভোটের নামে যা হতে চলেছে তা প্রহসন। কারচুপিতে ভরা। যাঁরা ভোটদানের অধিকারী, তাঁরা কেউই নিয়ম মাফিক নির্বাচিত নন। সবাই মনোনীত।’ রাহুলের উদ্দেশে তিনি এ কথাও বলেন, কংগ্রেস দলে এমন একটা নিয়ম থাকা উচিত, যাতে এক পরিবারের একজনই দলীয় টিকিট পেতে পারেন।
ভারতের অনলাইন ট্রাভেল পোর্টাল ‘ট্রিপ অ্যাডভাইজর’-এর এক সমীক্ষায় এ তথ্য উঠে আসে।
সমীক্ষা প্রতিবেদনে বলা হয়, বছরে ৮০ লাখেরও বেশি মানুষ তাজমহল দেখতে যায়।
বিশ্বে ভ্রমণপিপাসুদের কাছ থেকে দেওয়া নম্বর ও মতামতের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়। ইউনেসকোর কালচারাল অ্যান্ড ন্যাচারাল হেরিটেজ তালিকাভুক্ত স্থানগুলোর ওপর এ সমীক্ষা চালানো হয়।
মুঘল সম্রাট শাহজাহান স্ত্রী মমতাজের মৃত্যুর পর তাঁর স্মৃতিতে আগ্রায় যমুনার তীরে এই স্মৃতিসৌধ তৈরি করেছিলেন। তাজমহল এখন বিশ্বে প্রেমের চিরন্তন প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এটি ১৬৩১ থেকে ১৬৪৮ সালের মধ্যে তৈরি হয়। আর ১৯৮৩ সালে এটি ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হয়।
ট্রিপ অ্যাডভাইজারের তৈরি করা এই সমীক্ষায় প্রথম স্থানে রয়েছে কম্বোডিয়ার অ্যাঙ্করভাট মন্দির। আরও রয়েছে চীনের প্রাচীর, পেরুর মাচুপিচু, ব্রাজিলের ইগুয়াজোর নামও।
এসময় তার পাশে সমর্থকরা ছিল। তিনি রাশিয়ার সবচেয়ে বড় মুসলিম মিডিয়া ‘ইসলাম ডট আরইউ’ পরিচালনা করেন। এই সংস্থার মাধ্যমে তিনি টেলিভিশন, রেডিও এবং পত্রিকা চালান। তার স্বামী আখমাত আব্দুলায়েভ ডাজেস্তানের একজন মুফতি।
নির্বাচনে তিনি জিততে পারবেন না। কেবল প্রতিদ্বন্দ্বিতা করাই তার মূল উদ্দেশ্য বলে জানা গেছে। তার প্রার্থীতার ঘোষণায় রাশিয়ায় আলোচনার জন্ম দিয়েছে। দেশটিতে ১৪ কোটি মানুষের মধ্যে দুই কোটি মুসলিম আছে। খবর আল জাজিরা
রাহুলকে চ্যালেঞ্জ শেহজাদের
সভাপতি নির্বাচনের প্রাক্কালে কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বসলেন মহারাষ্ট্রের কংগ্রেস সম্পাদক শেহজাদ পুনাওয়ালা। রাহুলকে লেখা এক চিঠিতে তিনি বলেছেন, সহসভাপতির পদ ছাড়ুন। প্রকৃত প্রতিনিধিদের ভোটদানের অধিকার দেওয়া হোক। আমি আপনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত।শেহজাদ পুনাওয়ালা চিঠিতে লিখেছেন, যেটা হতে চলেছে তা নির্বাচনের নামে প্রহসন। পছন্দের প্রতিনিধিদের দিয়ে ভোট করানো হয়। রাহুলের উদ্দেশে তিনি বলেন, এটা একটা গণতান্ত্রিক দলের নির্বাচন। নিশ্চিতভাবেই কোনো পারিবারিক ব্যবসা নয়।
কংগ্রেস সভাপতি পদে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রাহুলের নাম কংগ্রেস ওয়ার্কিং কমিটি ইতিমধ্যে সর্বসম্মতভাবে প্রস্তাব করেছে। আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দিলে ডিসেম্বরেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাহুলের জয় ঘোষিত হওয়ার কথা। কিন্তু তার মাত্র কদিন আগেই এই চ্যালেঞ্জ।
রাহুলকে এই চ্যালেঞ্জ জানানোর পরিণতি কী, তা শেহজাদের জানা। সে কথা লিখে তিনি বলেছেন, ‘অনেক সাহস লাগে অন্যায়ের বিরুদ্ধে স্বর তুলতে। আসুন আমি ও আপনি দল নিয়ে দুজনের ভাবনাচিন্তা কী সে বিষয়ে মুখোমুখি টেলিভিশন বিতর্কে অংশ নিই।’ চিঠিতে তিনি লিখেছেন, ‘দলের সংবিধান মেনে ভোট হলে আমি লড়তে রাজি। কিন্তু ভোটের নামে যা হতে চলেছে তা প্রহসন। কারচুপিতে ভরা। যাঁরা ভোটদানের অধিকারী, তাঁরা কেউই নিয়ম মাফিক নির্বাচিত নন। সবাই মনোনীত।’ রাহুলের উদ্দেশে তিনি এ কথাও বলেন, কংগ্রেস দলে এমন একটা নিয়ম থাকা উচিত, যাতে এক পরিবারের একজনই দলীয় টিকিট পেতে পারেন।
পর্যটকদের কাছে দ্বিতীয় পছন্দ তাজমহল
ইউনেসকো–ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা স্থানগুলোর মধ্যে ভ্রমণপিপাসুদের কাছে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তাজমহল। পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম আগ্রার তাজমহল।ভারতের অনলাইন ট্রাভেল পোর্টাল ‘ট্রিপ অ্যাডভাইজর’-এর এক সমীক্ষায় এ তথ্য উঠে আসে।
সমীক্ষা প্রতিবেদনে বলা হয়, বছরে ৮০ লাখেরও বেশি মানুষ তাজমহল দেখতে যায়।
বিশ্বে ভ্রমণপিপাসুদের কাছ থেকে দেওয়া নম্বর ও মতামতের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়। ইউনেসকোর কালচারাল অ্যান্ড ন্যাচারাল হেরিটেজ তালিকাভুক্ত স্থানগুলোর ওপর এ সমীক্ষা চালানো হয়।
মুঘল সম্রাট শাহজাহান স্ত্রী মমতাজের মৃত্যুর পর তাঁর স্মৃতিতে আগ্রায় যমুনার তীরে এই স্মৃতিসৌধ তৈরি করেছিলেন। তাজমহল এখন বিশ্বে প্রেমের চিরন্তন প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এটি ১৬৩১ থেকে ১৬৪৮ সালের মধ্যে তৈরি হয়। আর ১৯৮৩ সালে এটি ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হয়।
ট্রিপ অ্যাডভাইজারের তৈরি করা এই সমীক্ষায় প্রথম স্থানে রয়েছে কম্বোডিয়ার অ্যাঙ্করভাট মন্দির। আরও রয়েছে চীনের প্রাচীর, পেরুর মাচুপিচু, ব্রাজিলের ইগুয়াজোর নামও।
পুতিনের বিরুদ্ধে লড়তে চান মুসলিম নারী
রাশিয়ায় আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন এক মুসলিম নারী। আইনা গামজাতোভা নামের ওই নারী শনিবার ডাজেস্তানের রাজধানী মাখাচখালায় প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন।এসময় তার পাশে সমর্থকরা ছিল। তিনি রাশিয়ার সবচেয়ে বড় মুসলিম মিডিয়া ‘ইসলাম ডট আরইউ’ পরিচালনা করেন। এই সংস্থার মাধ্যমে তিনি টেলিভিশন, রেডিও এবং পত্রিকা চালান। তার স্বামী আখমাত আব্দুলায়েভ ডাজেস্তানের একজন মুফতি।
নির্বাচনে তিনি জিততে পারবেন না। কেবল প্রতিদ্বন্দ্বিতা করাই তার মূল উদ্দেশ্য বলে জানা গেছে। তার প্রার্থীতার ঘোষণায় রাশিয়ায় আলোচনার জন্ম দিয়েছে। দেশটিতে ১৪ কোটি মানুষের মধ্যে দুই কোটি মুসলিম আছে। খবর আল জাজিরা
ভ্যাট চালু করলো সৌদি আরব এবং আরব আমিরাত
সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত প্রথমবারের মতো ভ্যাট চালু করেছে। দেশ
দুটিতে অধিকাংশ পণ্য এবং সেবার ক্ষেত্রে এখন থেকে ৫ শতাংশ হারে ভ্যাট
কার্যকরী হবে। উপসাগরীয় দেশ দুটি বিদেশী শ্রমিকদের পছন্দের তালিকায় আছে
কারণ এখানে বসবাসের ক্ষেত্রে কোন ধরনের কর দিতে হয় না। কিন্তু তেলের দাম
কমে যাবার কারণে দেশ দুটি অন্যান্য সূত্র থেকে তাদের আয় বাড়ানোর উদ্যোগ
নিয়েছে। নতুন বছরের প্রথম দিন থেকে দেশ দুটিতে ভ্যাট কার্যকরী হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত বলছে চলতি বছরে ভ্যাট থেকে তাদের আয় হবে ৩৩০ কোটি ডলার। পেট্রোল, ডিজেল, খাদ্য, বস্ত্র, নানা ধরনের বিল এবং হোটেল রুমের উপর ভ্যাট কার্যকরী হয়েছে। কিন্তু চিকিৎসা সেবা, আর্থিক সেবা এবং পাবলিক যানবাহনের ভাড়ার ক্ষেত্রে কোন ভ্যাট প্রযোজ্য হবে না।
তেল বিক্রি ছাড়া অন্য কোন উপায়ে সরকারের আয় বাড়ানোর জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল দীর্ঘ দিন ধরেই উপসাগরীয় দেশগুলোকে পরামর্শ দিয়ে আসছে। সৌদি আরবে মোট বাজেটের ৯০ শতাংশের বেশি আসে তেল বিক্রি থেকে। অন্যদিকে এ খাত থেকে সংযুক্ত আরব আমিরাতের আয় ৮০ শতাংশের মতো।
সরকারের আয় বাড়ানোর জন্য উভয় দেশ এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে। সৌদি আরব এরই মধ্যে সিগারেট এবং কোমল পানীয়ের উপর কর আরোপ করেছে। এছাড়া রাষ্ট্র যেসব ক্ষেত্রে ভর্তুকি দেয় সেগুলো কোন কোন ক্ষেত্রে কমিয়ে এনেছে। সংযুক্ত আরব আমিরাতে রাস্তা ব্যবহারের উপর কর বাড়ানো হয়েছে এবং পর্যটনের উপর নতুন করে কর আরোপ করা হয়েছে। তবে আয়কর চালুর কোন উদ্যোগ দেশটিতে নেই।
উপসাগরীয় অন্যান্য দেশ- বাহরাইন, কুয়েত, ওমান এবং কাতার ভ্যাট চালু করবে বলে জানিয়েছে। তবে কোন কোন দেশ ২০১৯ সাল পর্যন্ত এ পরিকল্পনা স্থগিত করেছে।-বিবিসি।

No comments:
Post a Comment