Friday, May 12, 2023

মুরগির রোস্ট


১। উপকরনঃ-

রোস্টের পিস- ২০ পিস

টক দই- ৪ টেবিল টেবিল চামচ

কাজুবাদাম/ কাঠবাদাম বাটা- ৪ টেবিল চামচ

চিনা বাদাম-১ টেবিল চামচ

টমেটো সস- ৩ টেবিল চামচ

ঘি -১/২ কাপ

সয়াবিন তেল ১/২ কাপ

পেঁয়াজ কুচি- ১ কাপ

পেয়াজ বেরেস্তা -১ কাপ

পেঁয়াজ বাটা- ১ কাপ

আদা বাটা- ২ টেবিল চামচ

রসুন বাটা- ২ টেবিল চামচ

কিসমিস - ১২-১৫ টি

আলু বোখারা - ৫-৬ টি

মরিচ ১ চা চামচ

রোস্টের মসলা- ৩ টেবিল চামচ / ৫০ গ্রাম

লবণ- স্বাদ মতো

আস্ত কাঁচামরিচ- ৮-১০ টি

তরল দুধ- ১ কাপ

চিনি- ১ টেবিচামচ

কেওড়াজল- ২ টেবিল চামচ

গোলাপজল- ১ চা চামচ

জর্দা রং

প্রস্তুত প্রণালিঃ-

রোস্টের পিসগুলো ১ চা চামচ লবণ ও জর্দা রঙ দিয়ে মেখে রেখে দিন। একটি বাটিতে টক দই, মরিচ গুড়া, রোস্ট মশলা টমেটো সস ও বাদাম বাটা, কিসমিস আলু বোখারা মিশিয়ে নিন।

চুলায় প্যান বসিয়ে তেল গরম করুন। হালকা বাদামি রঙ করে রোস্টের পিস ভেজে তুলুন। একই তেলে ১ কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিন। তেল থেকে বেরেস্তা তুলে প্যানে ১ কাপ পেঁয়াজ কুচি দিন পেঁয়াজ হালকা বাদামি হয়ে গেলে লবণ পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিন। ভালো করে নেড়ে টক দইয়ের মিশ্রণটি দিয়ে দিন। এরপর ১ কাপ পানি দিন। নেড়েচেড়ে ৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিন প্যান। তেল ভেসে উঠলে রোস্টের পিসগুলো দিয়ে দিন। ৫ থেকে ৭ মিনিট নাড়ুন। আস্ত কাঁচামরিচ ও তরল দুধ দিয়ে প্যান ঢেকে দিন। লো আঁচে ২০ থেকে ২৫ মিনিটের জন্য রান্না করুন। মাঝে কয়েকবার নেড়ে দেবেন। খেয়াল রাখবেন যাতে পাতিলের নিচে না পুড়ে যায়। নামানোর আগে চিনি, কেওড়াজল, গোলাপজল ও ঘি দিয়ে নিন। তারপর রোস্টের উপরে মাওয়া ও ১/২ কাপ বেরেস্তা দিয়ে নেড়ে দিন। বাকি বেরেস্তা উপরে দিয়ে পরিবেশন করুন

 

 


No comments:

Post a Comment

Link

https://rkmri.co/eR2eeNeNMASM/ / https://rkmri.co/NSyAMmI2e2Ap/ https://sohojaffiliates.com/product/rice-washer-strainer-bowl-stainless-stee...