Sunday, June 11, 2023

বিস্কিটের রেসিপি

 সহজ একটা বিস্কিটের রেসিপি দেই যেটা চুলায় বানাতে পারবেন৷ খুব সাধারণ কিন্তু অনেক মজার

১ কাপ ময়দা
১ টেবিল চামচ সুজি
১/৩ কাপ চিনি মেপে গুড়ো করে নিবেন
চিমটি বেকিং পাউডার
সব একসাথে মিক্স করে নিন৷
এবার ১ টেবিল চামচ ঘি আর অল্প অল্প করে সয়াবিন তেল দিন আর মাখুন৷ যখন আটার খামিরের মতো হবে তখন আর তেল দিবেন না৷
ছোট ছোট বল বানিয়ে হালকা চেপ্টা করে একটা স্টিলের প্লেটে দিয়ে দিন৷
চকলেট চিপস হাতের কাছে থাকলে কয়েকটা উপরে দিয়ে দিন৷ নাহলে বাদাম কুচি দিন৷
এবার চুলায় দিলে লো হিটে ২২ মিনিট আর ওভেনে ১৬০ ডিগ্রীতে ১৭ মিনিট বেক করে নিন

No comments:

Post a Comment

six seasons

  There are six seasons in Bangladesh. Each season has its special feature. Dew drops fall at night during in winter. The spring is the king...