Thursday, June 22, 2023

ঈদ স্পেশাল! তেহারিঃ

 


যা প্রয়োজনঃ
মাংস রান্নার জন্যেঃ
মাংস ছোট ছোট টুকরা করা-- ১ কেজি
(আমি বোনলেস মাংস নিয়েছি)
গোলমরিচ গুঁড়া -- ২ চা চামচ (স্বাদমতো)
এলাচ -- ৫-৬ টি
দারুচিনি-- ২ ইঞ্চির ১ টুকরো
জায়ফল গুঁড়া-- ১/২ চা চামচ
জৈয়ত্রি গুঁড়া -- ১/২ চা চামচ
সরিষার তেল-- ১ কাপ
পেঁয়াজ কুচি-- ১ কাপ
আদা বাটা-- ১ টে চামচ
রসুন বাটা-- ২ টে চামচ
টক দই-- ১/২ কাপ
কাঁচামরিচ-- ৭-৮ টি
আস্ত জিরা-- ১ চা চামচ
পোলাও রান্নার জন্যেঃ
পোলাওয়ের চাল-- ২ পট
(কনডেন্সড মিল্কের পট)
গরম পানি -- চালের দ্বিগুণ
তেজপাতা-- ২-৩ টি
দারচিনি-- ১ টুকরা
গোলমরিচ-- ৫-৬ টি
লবণ-- স্বাদমতো
যেভাবে করবেনঃ
টকদই, আদা-রসুন বাটা, গুলমরিচের গুঁড়া, লবণ, জায়ফল-জয়ত্রির গুঁড়া দিয়ে মাংস মাখিয়ে ১ ঘন্টা রেখে দিন। হাঁড়িতে তেল গরম করে আস্ত জিরা, এলাচ, দারচিনি ফোঁড়ন দিয়ে বাদামি করে পেঁয়াজ ভেজে তাতে মাংস মিশিয়ে দিন। কিছুক্ষণ মাংস কষিয়ে আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন। প্রয়োজন হলে অল্প পানি দিন। মাংস সেদ্ধ হয়ে তেল ছেড়ে আসলে নামিয়ে ঢেকে রাখুন।
তেহারি রান্নাঃ
চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
হাঁড়িতে পানি, দারচিনি, তেজপাতা, গোলমরিচ ও লবণ নিয়ে চুলায় বসান। পানি ফুটে উঠলে চাল মিশিয়ে মাঝারি আঁচে রান্না করুন। চাল যখন প্রায় ফুটে আসবে তখন রান্না করা মাংস চালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। হাঁড়িটি তাওয়ার ওপর বসিয়ে দিন। কাঁচামরিচ মিশিয়ে দমে রাখুন ৫-১০ মিনিট।
**গরম গরম পরিবেশন করুন দারুন মজার পুরাণ ঢাকার স্টাইলে তেহারি।

No photo description available.
বিয়ে বাড়ির স্বাদে খাসির মাংসের রেজালা -
উপকরণ
খাসির মাংস- ২ কেজি( রেজালা কাট)
পেঁয়াজ কুচি- ১ কাপ
পেঁয়াজ বাটা-আধা কাপ
আদা-রসুন বাটা- তিন টেবিল চামচ
কাঁচামরিচ- ১০টি
ঘি- তিন টেবিল চামচ
তেল- আধা কাপ
আলুবোখারা- ৭টি
জিড়া গুড়া -২ টেবিল চামচ
ধনে গুঁড়া- ২ টেবিল চামচ
হলুদ গুঁড়া- ১ চা চামচ
মরিচ গুঁড়া-২ চা চামচ
লবণ- স্বাদ মতো
কেওড়া জল- ২ চা চামচ
মিষ্টি দই- আধা কাপ
পেঁয়াজ বেরেস্তা- আধা কাপ
টক দই- আধা কাপ
কাজু বাদাম- ১৫টি
দারুচিনি- ২ টুকরা (বড়)
এলাচ- ৫টি
লবঙ্গ- ৪টি
তেজপাতা– ২টি
যেভাবে রান্না করবেন -
মাংস ধুয়ে বড় টুকরা করে কেটে নিন। চুলায় মাঝারি আঁচে একটি প্যান বসিয়ে তেল ও ঘি দিন। মিশ্রণটি গরম হলে এলাচ, দারুচিনি, লবঙ্গ ও তেজপাতা দিয়ে দিন। ১ মিনিট নেড়েচেড়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। খুব বেশি ভাজার দরকার নেই। ৩/৪ মিনিট পর আদা-রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে কয়েক মিনিট নাড়ুন। প্যানে সামান্য পানি দিয়ে হলুদ, মরিচ,জিড়া ও ধনে গুঁড়া দিয়ে দিন। স্বাদ মতো লবণ ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিন মসলা। এবার মাংস দিয়ে কয়েক মিনিট কষিয়ে প্যান ঢেকে কম আঁচে রান্না করুন।মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন প্যানের নিচে লেগে না যায়। পেঁয়াজ বেরেস্তা, টক দই, মিষ্টি দই,কাজুবাদাম একসঙ্গে ব্লেন্ড করে পেষ্ট করে নিয়ে দিয়ে দিন মাংসে এবং নেড়েচেড়ে মাংসের সাথে ভালো ভাবে মিশিয়ে নিন।মাংসের উপর তেল ভেসে ঊঠলে দুই কাপ ফুটানো পানি দিয়ে মাঝারি তাপে রান্না করতে থাকুন।মাংস সিদ্ধ হয়ে পানি কমে এলে আলুবোখারা ও কাঁচামরিচ দিয়ে ঢেকে চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে।মাখামাখা ঝোল হলে কেওড়া জল দিয়ে ঢেকে চুলা বন্ধ করে দিন। বন্ধ চুলার উপর ৫ মিনিট রেখে নামিয়ে পরিবেশন করুন বিয়েবাড়ির স্বাদে খাসির মাংসের রেজালা।



No comments:

Post a Comment

six seasons

  There are six seasons in Bangladesh. Each season has its special feature. Dew drops fall at night during in winter. The spring is the king...