Thursday, June 22, 2023

ব্রকলির স্যুপ


উপকরণ: ছোট ব্রকলি ১টি (ছোট করে কাটা), মিষ্টি আলু আধা কাপ (খোসা ছাড়িয়ে কিউব করে কাটা), নারকেল দুধ ১ কাপ, সবজির স্টক ৪ কাপ, পেঁয়াজ ১টি (মাঝারি আকার), রসুন ২ কোয়া, আদা আধা ইঞ্চি, ফিশ সস ১ টেবিল চামচ, থাইপাতা বা লেমন গ্রাসের নরম গোড়া কুচানো ২ টেবিল চামচ, লেবুর রস পরিমাণমতো, কাঁচা মরিচ পরিমাণমতো, ধনেপাতা ১০০ গ্রাম, লবন পরিমাণমতো, সয়াবিন তেল বা জলপাই তেল ১ টেবিল চামচ ও জল আধ কাপ।

প্রণালী:

পেঁয়াজ, রসুন, আদা, মরিচ আর লেমন গ্রাসের নরম গোড়া কুচোনো, অল্প পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। প্যানে তেল গরম করে ব্লেন্ড করা মিশ্রণ মাঝারি আঁচে ৩/৪ মিনিট লালচে করে ভেঁজে নিন। এবার এতে সবজির স্টক ঢেলে দিন। কিউব করে কাটা মিষ্টি আলু আর লবণ দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিতে হবে। আলু আধা সেদ্ধ হলে কেটে রাখা ব্রকলি দিয়ে দিন। ১০-১২ মিনিট পর গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নারকেল দুধ আর ধনেপাতা মিশিয়ে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে।

ফিশ সস আর স্বাদমতো লেবুর রস মিশিয়ে আবারও কম আঁচে ফুটতে দিন। ফুটে উঠলে স্বাদ ও নুন চেখে নিয়ে নামিয়ে নিতে হবে। পরিবেশন পাত্রে ঢেলে ওপরে ঘন নারকেল দুধ, ধনেপাতা বা সেদ্ধ ব্রকলি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

আজকে প্রায় ৪০ পিসের মতন বিফ টিকিয়া কাবাব তৈরী করলাম।কিছু ভেজে খাওয়ার পর বাকি টা ফ্রোজেন করেছি।

🙂
বিফ টিকিয়া/ বিফ শামী কাবাব
রেসিপিঃ আশরাফুননেছা মেবিন
উপকরণঃ
বিফ কিমা ৬০০ গ্রাম
ছোলার ডাল ২০০ গ্রাম
আদা বাটা ৩ টে চামচ
রসুন বাটা ৩ টে চামচ
পিয়াজ কুচি ১ কাপ
ডিম ২টি
হলুদ ও মরিচ গুড়া ১ টেবিল চামচ করে
গরম মশলা গুড়া ১ চা চামচ
কাবাব মসলা ৪ টে চামচ
ভাজা জিরা গুড়া ২ টে চামচ
পেয়াজ বেরেস্তা আধা কাপ
কাঁচামরিচ মিহি কুচি ৫/৬ টে চামচ
ধনেপাতা মিহি কুচি আধা কাপ
ভাজা শুকনো মরিচ এর ফ্লেক্স ২ টে চামচ (ইচ্ছে)
পানি (সেদ্ধ করার জন্য যতটুকু প্রয়োজন )
লবন স্বাদমতো
ঘি-- ২ টে চামচ (ইচ্ছে)
এবং ভাজার জন্যে তেল
প্রনালীঃ
ছোলার ডাল ২/৩ ঘন্টা ভিজিয়ে রাখুন।সবচেয়ে ভাল হয় আগের দিন রাতে ভিজিয়ে রাখতে পারলে।
ডাল ধুয়ে এর সাথে কিমার, পিয়াজ কুচি, আদা-রসুন বাটা, লবন, হলুদ গুড়া, গরম মশলা গুড়া, মরিচ গুড়া ও সামান্য তেল ভালোভাবে মেখে প্রয়োজনমতো পানি দিয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ হলে পানি শুকিয়ে ফেলুন। শিল-পাটায় মিহি করে কিমা বেটে নিন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।
এবার কিমার সাথে ফেটে রাখা ডিম,পেয়াজ বেরেস্তা,কাবাব মশলা, জিরা গুড়া, কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেএক্স, ঘি ও ধনেপাতা কুচি মেখে কাবাবগুলো তৈরী করে নিন।
মাঝারি আঁচে তেল গরম করে ডুবো তেলে সোনালি করে কাবাব ভেজে নিন।
পোলাউ এর সাথে অথবা স্ন্যাক্স হিসাবে সস বা সালাদের সাথে পরিবেশন করতে পারেন।
ফ্রোজেন করার নিয়মঃ কাবাবগুলো তৈরী করে একটা এয়ার টাইট বক্সে ভরে ডিপে ফ্রিজে রেখে দিলেই হবে।২/৩ মাস ভাল থাকে।ভাজার ৩০ মিনিট আগে বের করে রাখতে হবে।

সহজে বাড়িতেই তৈরি করে নিন "চিকেন স্যুপ"


উপকরণ

মুরগির মাংস- ২৫০ গ্রাম
মাখন- ১ চা চামচ
গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ
আদা কুচি - আধা চা চামচ
রসুন মিহি কুচি - আধা চা চামচ
সয়া সস- দেড় চা চামচ
টমেটো সস- ১ টেবিল চামচ
ডিম-১ টি
কর্ন ফ্লাওয়ার- ৩ চা চামচ
লেবুর রস- কয়েক ফোঁটা
কাঁচামরিচ কুচি - ইচ্ছে
লবণ- স্বাদ মতো

প্রণালি

একটি পাত্রে মুরগির মাংস, আদা কুচি, লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ৪ কাপ পানি যোগে চুলায় মাঝারি আঁচে দিন। পাত্রটি ঢেকে সিদ্ধ করুন ১৫-২০ মিনিট। মাংস সিদ্ধ হলে একটি ছাকনির সাহায্যে চিকেন স্টক ছেঁকে আলাদা করে নিন এবং মাংস হাড় থেকে ছাড়িয়ে ছোট টুকরো করে নিন। এবার একটি পাত্রে মাখন নিয়ে তাতে রসুনকুচি হালকা সোনালী করে ভেজে তাতে ওই সিদ্ধ করে নেয়া মাংস দিয়ে কিছু সময় ভেজে নিয়ে ছেকে রাখা চিকেন স্টক যোগ করে একে একে সয়া সস ও টমেটো সস দিয়ে নেড়ে নিন। ফুটে উঠলে কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ পানিতে গুলিয়ে নিয়ে ধীরে ধীরে স্যুপে যোগ করুন। কিছুসময় পরে ডিম ভালভাবে ফেটিয়ে নিয়ে তা অল্প অল্প করে দিয়ে দিন। লেবুর রস ও পছন্দ অনুযায়ী মরিচকুচি দিয়ে নেড়ে গরম গরম পরিবেশন করুন।



All reactions:
1.8K


All reactions:
2.3K

No comments:

Post a Comment

six seasons

  There are six seasons in Bangladesh. Each season has its special feature. Dew drops fall at night during in winter. The spring is the king...